শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
১০ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গরু চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে তারা তিনজনকে আটক করে গণধোলাই দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনই মারা যান।

রোববার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে চোর চক্র হানা দেয়। একটি গোয়াল থেকে গরু বের করার চেষ্টা করলে স্থানীয়রা টের পান। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনজনকে ঘিরে ফেলে আটক করা হয়।

পরে তাদের হাত-পা বেঁধে মারধর করা হয় বলে জানা গেছে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

ঘটনার পর চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয় স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে তাদের কাজেও বাধা দেওয়া হয় বলে জানা যায়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা

ফুলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়েছিল। ওই রাতে গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান জানান, চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটক করে।

ওসি শহিদুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০