তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৯ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগানের চা ভাস্কর্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৮) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৮)। আহত সাব্বিরকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের সঙ্গে থাকা অপর একটি মোটরসাইকেলের আরোহী রাকিব জানান, দুটি মোটরসাইকেলে করে তারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের সময় চা ভাস্কর্যের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সেনাবাহিনী দেশের বিপদে সর্বদা পাশে: দুলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

১০

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

১১

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১২

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

১৩

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

১৪

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৫

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১৬

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১৭

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১৮

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৯

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২০