সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
৩০ জুন ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা বাদামতলা এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পটিয়া হাইওয়ে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

আটক ব্যক্তি মো. রাসেল মিয়া (৩২)। তিনি পটিয়া উপজেলার বারিগ্রাম এলাকার জিন্না মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে মনসা বাদামতলা এলাকায় টহলরত পুলিশ দেখতে পায়, একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯৬৩৮) থেকে ত্রিপল কেটে মালামাল চুরির চেষ্টা চলছে। এ সময় ঘটনাস্থল থেকে রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি অন-টেস্ট সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

তবে অভিযানের সময় রাসেলের আরও দুই সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে চুরির আলামতসহ আটক ব্যক্তিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চোরচক্রের সদস্যকে চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সহায়তা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০