মো. শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
৩০ জুন ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকান থেকে একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৯ জুন) সকালে বনবিভাগ, সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্য ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন সকালে তার হার্ডওয়্যার দোকান খুলতে গিয়ে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহায়তায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসে দোকানে ঢুকে পড়ে। বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি বলেও জানান তারা।

বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের উপযোগী নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। তিনি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা কোনো ধরনের ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন...  ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: ‘আমি আমার না, আমি জনগণের’

ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরাপদে অজগরটি উদ্ধারের জন্য স্থানীয়রা বনবিভাগ, সিপিজি সদস্য এবং উদ্ধারকাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০