হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
৩০ জুন ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গত ২৮ জুন মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে তিনি ওই শিক্ষার্থীকে খাবার খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং কাউকে জানালে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ওই শিক্ষার্থী তার বান্ধবীকে বিষয়টি জানালে তা জানাজানি হয়। এরপর এক পর্যায়ে অভিযুক্তকে কৌশলে বাড়িতে ডেকে এনে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা পুলিশে সোপর্দ করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সাজ্জাদ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্তকে দিনাজপুর জেলা হাজতে পাঠানো হবে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ভোররাতে আগুনে বেকারি পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে একজন আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০