প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
৮ মে ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে তোলপাড়: গুরুত্বপূর্ণ পদে ‘দলবদলকারী’দের সম্ভাবনায় তীব্র বিতর্ক

ছাত্রদল

নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। গুরুত্বপূর্ণ পদে একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাধিক মুখ স্থান পেতে পারে—এমন গুঞ্জনে সংগঠনের ভেতরে তীব্র অসন্তোষ ও বিভক্তি দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কিছু বিতর্কিত ব্যক্তির সক্রিয়তা বাড়তে থাকে। অভিযোগ উঠেছে, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন এখন ছাত্রদলের ব্যানারে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনায় তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, দীর্ঘদিন মামলা-হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও যারা সংগঠন ধরে রেখেছেন, তাদের মূল্যায়ন না করে ‘সুবিধাবাদীদের’ নেতৃত্বে আনা হলে সংগঠনের আদর্শিক ভিত্তি দুর্বল হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ছাত্রদল নেতা বলেন, “যারা একসময় ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয় ছিলেন, এখন তারাই পদ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। এতে প্রকৃত নেতাকর্মীরা হতাশ।”

তবে ভিন্নমতও রয়েছে। একটি অংশের মতে, রাজনৈতিক অবস্থান পরিবর্তন হলে নতুনভাবে যুক্ত হওয়া ব্যক্তিদের সুযোগ দেওয়া যেতে পারে, তবে ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা যাবে না।

আরো পড়ুন...  সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

এর আগে ২০২২ সালেও সেনবাগ ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তখন অভিযোগ ওঠে, বিবাহিত, প্রবাসী এবং বিতর্কিত পরিচয়ের ব্যক্তিদেরও পদ দেওয়া হয়েছে, যা নিয়ে তখনই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনবাগে বিএনপি ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে একের পর এক সাংগঠনিক দ্বন্দ্ব ও বিভাজন স্থানীয় রাজনীতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, নতুন কমিটি ঘোষণা হলে এই বিতর্ক আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫: সেরা সংগঠক সম্মাননা পেলেন ফারুক হোসেন মজুমদার

পটিয়ায় আমিরুজ্জমান শাহ্ (রহ.) চাহরাম শরীফ ও নুরুল হক শাহ্ আমির ভান্ডারীর ১৬তম বার্ষিক ওরশ সম্পন্ন

ওয়াশিংটনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা দিল টপস্টার গ্রুপ

সাংবাদিকদের অধিকার “কড়ায় গণ্ডায়” নিশ্চিতের দাবি, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০ গ্রামে টিন বিতরণ, পাশে জেলা প্রশাসন

বীরগঞ্জে মাদকবিরোধী পাহারা জোরদার, রাতভর মাঠে নামল যুবসমাজ

সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে তোলপাড়: গুরুত্বপূর্ণ পদে ‘দলবদলকারী’দের সম্ভাবনায় তীব্র বিতর্ক

চা-বাগানের হাসপাতাল এলাকায় ১২ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও: ‘কড়ায় গণ্ডায় হিসাব চাই’ স্লোগান

আলীকদমে প্রাথমিক শিক্ষায় চরম অব্যবস্থাপনা: তিন স্কুলে শিক্ষক অনুপস্থিত, চলছে ‘বর্গা শিক্ষক’ নির্ভর পাঠদান

১০

ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

১১

গোমস্তাপুরে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

১২

প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীকে স্মরণে খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

১৩

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৪

সাংবাদিকতা যখন কার্ড আর ফেসবুক লাইভের অভিনয়ে বন্দি

১৫

স্বাস্থ্যখাতে নতুন নিয়োগে ইতিবাচক প্রত্যাশা

১৬

প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

শ্রীপুরে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

১৯

কালবৈশাখীর ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

২০