প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
২৮ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বর্ণাঢ্য “শুকরিয়া সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেল ৪টায় মাদ্রাসা মাঠে আয়োজিত এ সম্মেলনে ধর্মীয় আবহ, আনন্দঘন পরিবেশ ও জনসমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, টপস্টার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছিন সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন মো. মীর হোসেন চৌধুরী এবং আয়োজনের দায়িত্বে ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা অলী উল্যাহ।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, “দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। সমাজের বিত্তবানদের উচিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে আলোকিত প্রজন্ম গঠনে সহযোগিতা করা।”

তিনি ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

আরো পড়ুন...  শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০ গ্রামে টিন বিতরণ, পাশে জেলা প্রশাসন

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসাকে একটি অত্যাধুনিক ল্যাপটপ এবং স্ক্যানিং ও ফটোকপি সুবিধাসম্পন্ন বিশেষায়িত প্রিন্টার উপহার প্রদান। অতিথিদের উপস্থিতিতে এসব উপহার আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন। এ ঘোষণায় উপস্থিত জনতার মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষপর্বে মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

১০

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

১১

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

১২

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১৩

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১৪

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১৫

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৮

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৯

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

২০