স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই ফুটবলারের ফেরার সম্ভাবনা জোরালো হলেও তাকে মাঠে নামানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কাফের চোটে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। এ কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই খেলতে হয়েছে ব্রাজিলকে। তবে গত সপ্তাহে পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরার পর সোমবার দলের কৌশলগত অনুশীলনেও অংশ নেন তিনি। এতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও বেড়েছে।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। পরে ক্লাব ফুটবলেও একাধিক ইনজুরিতে ভুগতে হয় তাকে। প্রায় ৬৫০ দিনেরও বেশি সময় পর সম্প্রতি আবার জাতীয় দলের জার্সিতে ফিরেছেন এই তারকা।

ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি বলেন, “নেইমারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায়, সে মাঠে নামার জন্য কতটা প্রস্তুত।”

আরো পড়ুন...  ‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় কিংবা ড্র করতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে নকআউট পর্বের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের।

এ অবস্থায় স্কটল্যান্ড ম্যাচে নেইমার মাঠে নামবেন কি না, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১১

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১২

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৪

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৫

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৬

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১৭

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

১৯

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

২০