আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

বান্দরবানের আলীকদমে বন বিভাগের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এবং স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থলে থাকা একটি সন্দেহভাজন ডাম্পার ট্রাক তল্লাশি করে এর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৮ দশমিক ১৯ ঘনফুট ‘গোদা লগ কাঠ’ উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, অভিযানের খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জব্দকৃত অবৈধ কাঠ এবং চট্টগ্রাম লট-৮৮ নম্বরের ট্রাকটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

আরো পড়ুন...  র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পাচারের চেষ্টা হয়ে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১০

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১১

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১২

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৩

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৬

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৭

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৮

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

১৯

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

২০