বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গাজী বশির আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন