টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উপজেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ভোরে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল ছাত্রদল নেতা সোলাইমানের বাড়িতে এসে হামলা চালায়। হামলাকারীরা পরপর চার রাউন্ড গুলি ছোড়ে এবং ঘরের জানালা ও বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধ ও বালুমহলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গুলি বর্ষণের পাশাপাশি তার বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেও তিনি দাবি করেন।

ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

আরো পড়ুন...  কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন টপ স্টার গ্রুপের লায়ন শাহাদাত হোসেন

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসাসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০