আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

টানা ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগের এ সময়ে বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার চৈক্ষং ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৭৫ থেকে ৮০টি পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সরাসরি তত্ত্বাবধানে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বন্যার কারণে নিরাপদ আশ্রয়ে থাকা অসহায় পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ১৭টি পরিবার এবং চৈক্ষং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আশ্রয়কেন্দ্রের ২২টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবি সদস্যরা বন্যাকবলিত এলাকার পানিবন্দি মানুষের খোঁজখবর রাখছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

আরো পড়ুন...  ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় ৫৭ বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দীর্ঘদিন ধরে পাহাড়ি নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১১

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১২

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৩

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৪

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৫

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৬

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৭

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৮

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১৯

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

২০