আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর, অব্যাহত ত্রাণ বিতরণ

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার অন্তত ৩০টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় মানুষের দুর্ভোগ কাটেনি। বিশেষ করে দীঘিনালা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরুং এলাকায় সেতু তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির লংগদু সড়ক যোগাযোগ টানা চার দিন ধরে বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

এ সময় তিনি বলেন, “খাগড়াছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্গতদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে। বর্তমানে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, জেলার প্রায় সাড়ে তিন হাজার পরিবার এখনও পানিবন্দি রয়েছে। এছাড়া প্রায় তিন হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। দুর্গত এলাকায় জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

আরো পড়ুন...  নির্বাচনী কাজে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে জামায়াতের বিক্ষোভ মিছিল

তিনি আরও জানান, বন্যা মোকাবিলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় খাগড়াছড়ি জেলা প্রশাসনের জন্য ২০০ মেট্রিক টন চাল এবং ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনুকূলে আরও ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।

বন্যার কারণে জেলার বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি খাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে অন্তত এক হাজার হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, বিভিন্ন সবজিক্ষেত ও ফলবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকশ পুকুরের মাছ ভেসে গেছে এবং জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই দ্রুত দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই সহযোগিতা ও সমন্বয় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা

স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো মেরামত, কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা এবং বন্যাকবলিত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১১

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১২

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৩

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৪

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৫

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৬

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৭

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৮

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১৯

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

২০