চট্টগ্রাম প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা প্রতিষ্ঠার দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম হারলা এলাকায়। চলাচলের একমাত্র সড়কের বেহাল অবস্থা, সড়কবাতির অভাব এবং সুপেয় পানির সংকটসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এলাকার হাজারো বাসিন্দা। অথচ নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে পৌরকর।

স্থানীয়দের অভিযোগ, ২০০২ সালের ২৫ আগস্ট চন্দনাইশ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও পশ্চিম হারলা এলাকাটি দীর্ঘ ২৪ বছর ধরে অবহেলিতই রয়ে গেছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে এলাকার সমস্যা তুলে ধরার মতো কার্যকর উদ্যোগ না থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শহীদ মুরিদুল আলম সড়ক থেকে শুরু হয়ে শীতলা মন্দির হয়ে চিকন খাল অতিক্রম করে নিধারামপুর হয়ে চন্দনাইশ সদরে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে গিয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

আরো পড়ুন...  হারিয়ে যাচ্ছে উপকূলের গ্যাদন খেলা

স্থানীয় বাসিন্দা কানু দেব অভিযোগ করে বলেন, চিকন খালের পূর্ব পাশের সড়কের একটি অংশ পাশের জমির মালিকরা দখল করে নিয়েছেন। এতে সড়কের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকার প্রবীণ বাসিন্দা বিষ্ণুপদ দেব বলেন, “নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ খোঁজ নেয় না। পৌরসভা হওয়ার পর থেকে আমাদের এলাকার তেমন কোনো উন্নয়ন হয়নি। অর্ধশতাধিক পরিবারের জন্য মাত্র একটি টিউবওয়েল রয়েছে। পানির জন্য নারীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।”

তিনি আরও জানান, প্রায় ২০ বছর আগে সাবেক মেয়র আয়ুব কুতুবী সিঙ্গেল ইট দিয়ে সড়কটির কিছু অংশ সংস্কার করেছিলেন। পরে কয়েক বছর আগে নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।

স্থানীয়দের দাবি, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকেও তারা অনেকাংশে বঞ্চিত। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ ও টিসিবি কার্ড পাওয়ার ক্ষেত্রেও নানা অভিযোগ রয়েছে তাদের।

পশ্চিম হারলার মহাজন বাড়ি, শীতল বাড়ি, পূর্বপাড়া, চৌধুরীপাড়া, সর্দারপাড়া, শীলপাড়া, সামন্তপাড়া, সিকদারপাড়া, আশ্চার্যপাড়া, বিশ্ববাড়ি ও কামারবাড়িসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরো পড়ুন...  রাজশাহীতে তেলের সংকট, ভোগান্তিতে জনজীবন

স্থানীয় বাসিন্দা সন্তোষ চৌধুরী বলেন, “বর্ষাকালে সড়কটি প্রায় অচল হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে তাকে বাঁশের চালিতে বহন করে কয়েক কিলোমিটার দূরের প্রধান সড়কে নিতে হয়। বারবার আবেদন করেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।”

এলাকাবাসীর অভিযোগ, সড়কবাতি না থাকায় রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাশাপাশি সুপেয় পানির সংকট ও অন্যান্য নাগরিক সুবিধার অভাব দীর্ঘদিন ধরে তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

এ বিষয়ে চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদার বলেন, “পশ্চিম হারলার সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী অর্থবছরে সড়কটি সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় সড়কবাতি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।”

তবে দ্রুত বাস্তবায়ন না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে সড়ক সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১১

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১২

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৩

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৪

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৫

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৬

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৭

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৮

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১৯

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

২০