খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাতে ভুক্তভোগীর পরিবার দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ঘটনার পর অভিযুক্ত গা ঢাকা দিলেও গত রাতে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বৈদ্যনাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।

শিশুটির পরিবার জানায়, বাড়ি ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, এজাহার পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন...  কমলগঞ্জে ৭ হাজার ভারতীয় বিড়িসহ তরুণ আটক

স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১০

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৩

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৪

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৫

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৬

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৭

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৮

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৯

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

২০