কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নৌ-ডাকাতি প্রতিরোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

রোববার (১২ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধে নজরদারি বৃদ্ধি, শহর ও উপজেলা পর্যায়ে চুরি-ছিনতাই দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ এবং বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আরো পড়ুন...  বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল আরও কয়েকজন সহযোগী

বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।

সভায় ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কার, জনদুর্ভোগ কমানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা করা হয়।

সভা শেষে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

‘তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পানছড়ির ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে ডিসি-এসপি, দ্রুত সংস্কারের তাগিদ

বৃক্ষরোপণ অভিযানে মুখর সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

১০

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

১১

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

১২

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

১৩

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

১৪

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৫

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

১৬

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৭

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১৮

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১৯

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

২০