এস. এম. জাকির, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৭ জুলাই ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণে দেশের প্রতিটি ইউনিয়নে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশীদ। তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই সরকার ইউনিয়ন পর্যায়ে মিনি হিমাগার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দক্ষিণ চট্টগ্রামের সবজি উৎপাদনের অন্যতম এলাকা দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ও বীজতলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের কৃষকদের পুনর্বাসনের জন্য বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

পরে একই এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পশুপাখির চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি খামারিদের মাঝে গো-খাদ্য, বিভিন্ন জাতের ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-পরিচালক আপ্রু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আছিয়া রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, পরিচালক (ট্রেনিং) ডা. শাহাব উদ্দিন, পার্বত্য জেলা প্রকল্প পরিচালক ডা. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরো পড়ুন...  কালবৈশাখীর ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, চন্দনাইশ উপজেলার ৪৫৫ জন বন্যাকবলিত খামারির জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে দোহাজারী এলাকার ৫০ জন খামারির হাতে গো-খাদ্য, ভ্যাকসিন ও বিভিন্ন ধরনের ওষুধ তুলে দেওয়া হয়।

অন্যদিকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় উপজেলার প্রায় ২৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ১ হাজার ৯৫৫ হেক্টর আউশ ধান, ৯৮০ হেক্টর সবজি, ৭০ হেক্টর পেঁপে, ৫০ হেক্টর পান, আদা ও হলুদ, এবং ৩৫ হেক্টর আমনের বীজতলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের অংশ হিসেবে অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মধ্যে প্রতি জনকে ৫ কেজি করে মোট ৫০০ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারের এ সহায়তা কৃষকদের দ্রুত কৃষিকাজে ফিরতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

১০

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

১১

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

১৩

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

১৪

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১৫

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১৬

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১৭

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৮

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৯

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

২০