ঝালকাঠি প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যান্সারের সঙ্গে মৃত্যুপণ লড়াই, বাঁচতে সবার সহায়তা চান মাছ বিক্রেতা আব্দুর রহমান

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কচুয়া বাজারের মাছ বিক্রেতা মো. আব্দুর রহমান হাওলাদার বর্তমানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে এখন অসহায় অবস্থায় মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।

তিনি এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের মেঝো ভাই। পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরে ঢাকার সরকারি ক্যান্সার হাসপাতালসহ বেসরকারি বিআরবি ও লাইফ কেয়ার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে তাদের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে।

বর্তমানে চিকিৎসকরা দ্রুত রেডিওথেরাপি, কেমোথেরাপি ও প্রয়োজনীয় অপারেশনের পরামর্শ দিয়েছেন। কিন্তু বিপুল পরিমাণ অর্থের অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আব্দুর রহমান।

পরিবারের দাবি, একজন সাধারণ মাছ বিক্রেতার পক্ষে এ ব্যয় বহন করা অসম্ভব। তাই সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “আপনার সামান্য সহযোগিতাও একটি জীবন বাঁচাতে পারে।”

সহায়তার জন্য যোগাযোগ:

  • এইচ এম নাসির উদ্দিন (ভাই): 01786137083
  • আসিফ (ছেলে): 01719126520
আরো পড়ুন...  অটোরিকশা–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

স্থানীয়দেরও দাবি, মানবিক সহায়তা পেলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারেন আব্দুর রহমান হাওলাদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতদিনেই প্রত্যাহার মৌলভীবাজার এসপি

পাঁচবিবিতে অপহরণ অভিযোগে সংবাদ সম্মেলন

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪, মামলা

কুলিয়ারচরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১

অশনি সংকেত ও সময়ের বার্তা

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

বড়লেখা সীমান্তে দম্পতি আটক

টানা ১২ বছর শ্রেষ্ঠ শিক্ষক, নাসিরনগরে অনন্য নজির গড়লেন পলাশ মজুমদার

সীমান্তে বিশেষ অভিযান: উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার বড়লেখায়

১০

কোরবানির শিক্ষা আত্মত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত

১১

ক্যান্সারের সঙ্গে মৃত্যুপণ লড়াই, বাঁচতে সবার সহায়তা চান মাছ বিক্রেতা আব্দুর রহমান

১২

শ্রীপুরে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, দুধ উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

১৩

১৯ বছরের প্রবাস জীবনের সঞ্চয় গায়েব, স্ত্রী এখন অন্যের ঘরে

১৪

মোরেলগঞ্জে বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

১৫

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

১৬

নিখোঁজের ৩দিন পর রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ

১৭

কেলিশহর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা আবদুল আলম

১৮

বীরগঞ্জে হাইব্রিড ভুট্টার মাঠ দিবসে কৃষকদের ব্যাপক সাড়া

১৯

মনু নদীতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

২০