খাগড়াছড়ি প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ, হিসাব-নিকাশের নথি, সাংগঠনিক কাগজপত্র এবং বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টার দিকে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির নেতৃত্বে সেনাবাহিনীর দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার পাইনংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কয়েক ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ইউপিডিএফের প্রধান পোস্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ঝিমিত চাকমা (৪০)-কে আটক করা হয়। তিনি গুইমারা উপজেলার কুকিছড়া গ্রামের বাসিন্দা।

অভিযানকালে তার আস্তানা থেকে দুটি পুরোনো দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিপুল পরিমাণ নথিপত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি রঙিন প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি সোলার ইনভার্টার, ৭০টি বিভিন্ন ধরনের বই, দুটি প্রিন্টারের কালি, ৪২টি মাসিক চাঁদা আদায়ের বই, ১৪৫টি চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন চিঠিপত্র, পোস্টার তৈরির কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাব সংবলিত এক হাজারটি ছক বই, পাঁচটি পেনাফাইল, একটি দলীয় পতাকা, আটটি দলীয় আর্ম ব্যান্ড, বিভিন্ন ফাইল, দুটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, একটি ট্রাভেল তাবু, চারটি প্লাস্টিক ড্রাম, বিভিন্ন দলিল, তিনটি ভারতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারটি দলীয় ক্যাপ, একটি চশমা, সদস্যদের করণীয় নির্দেশনা সংবলিত তিনটি নথি, চারটি কম্বল এবং কয়েকটি পারিবারিক ছবি।

আরো পড়ুন...  জগন্নাথপুরে শত্রুতার জেরে অগ্নিসংযোগ

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ঝিমিত চাকমাকে উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পার্বত্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং আধিপত্য বিস্তারের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে, এ ধরনের ধারাবাহিক অভিযান সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল করার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের মতে, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযান এলাকায় শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১০

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

১১

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১৪

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১৫

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১৬

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

২০