সুমোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
২৭ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

তথাকথিত হত্যা চেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বাদ আসর জগন্নাথপুর পৌর পয়েন্টে যুব জমিয়ত বাংলাদেশ, জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সৈয়দ হাবিব সাল।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ছলিম আহমদ ক্বাসেমী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সাবেক ছাত্রনেতা হাফেজ মনসুর হাসান এবং যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন। তারা আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে অন্য আসামিদের মতো তাকেও অবিলম্বে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ সময় বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিচার বিভাগ এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

আরো পড়ুন...  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট

পরে জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমানের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১০

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১১

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১২

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৪

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

১৭

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

২০