হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
২৬ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি ও চতুরা গ্রামে তিস্তা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) থেকে নদীর পানি কমতে শুরু করলে প্রবল স্রোতে পূর্ব তীর সংরক্ষণে ব্যবহৃত জিওব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে নদীগর্ভে বিলীন হতে থাকে। এর ফলে একের পর এক বসতবাড়ি নদীতে ভেঙে পড়ছে। ইতোমধ্যে ইদ্রিস আলী, শহিদুল হক ও আতাউল ইসলামের বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে অর্ধশতাধিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলি জমি ও গাছপালা।

শুক্রবার (২৬ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, নদীতীর রক্ষায় স্থাপিত জিওব্যাগগুলো প্রবল স্রোতের তোড়ে ধসে যাচ্ছে। স্থানীয়রা নিজ উদ্যোগে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কার্যকর হচ্ছে না। ভাঙনের ঝুঁকি থেকে বাঁচাতে এলাকাবাসীর সহযোগিতায় তিনটি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আরও অন্তত ২০টি বাড়ি ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহে শুধু রামহরি মৌজাতেই প্রায় ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তার ভাঙন রোধে প্রায় শতকোটি টাকা ব্যয়ে ৪০টি প্যাকেজের মাধ্যমে পূর্ব তীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে। তবে ঠিকাদারদের অবহেলা এবং শুকনো মৌসুমে কাজ শেষ না করে বর্ষাকালে তড়িঘড়ি করে জিওব্যাগ স্থাপনের কারণে ভাঙন প্রতিরোধে কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। এছাড়া কিছু স্থানে যথাযথভাবে ডাম্পিং কাজ না হওয়ায় সেসব এলাকায় ভাঙন আরও তীব্র হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোর জেলা প্রশাসন

রামহরি গ্রামের বাসিন্দা মাওলানা জাহেরুল ইসলাম বলেন, “বর্ষা চলে এলেও পানি উন্নয়ন বোর্ড এখনো কাজ শেষ করতে পারেনি। ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একজন লেবার সর্দারের মাধ্যমে একাধিক প্যাকেজের কাজ করানোর কারণেও সময়মতো কাজ শেষ হয়নি।”

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে বিদ্যানন্দ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মজিদুল ইসলাম বলেন, “দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।”

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “তিস্তার পূর্ব তীর সংরক্ষণ প্রকল্পের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

১০

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

১১

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১২

জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েমের পরিবার

১৩

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

১৪

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

১৫

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

১৬

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

১৭

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

১৮

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

১৯

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

২০