যশোর প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনসহ ৩৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে বসুন্দিয়া সদুল্লাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা উত্তর ভাষানটেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে তিনি খবর পান, একদল ব্যক্তি জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছেন। পরে তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান, অভিযুক্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে পাশের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এনায়েতের, স্ত্রীসহ আহত ২

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন। প্রায় ২০ মিনিট ধরে তারা তাণ্ডব চালানোর পর স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: এ মামলার অভিযোগগুলো বাদীর এজাহারের ভিত্তিতে করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আদালতে অভিযোগের সত্যতা এখনও বিচারাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য

মাগুরায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষোভ বঞ্চিতদের

মৌলভীবাজারে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

১০

বিশ্বনাথে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

১১

জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১২

জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিকতায় মুগ্ধ সায়েমের পরিবার

১৩

যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা

১৪

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

১৫

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

১৬

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

১৭

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

১৮

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

১৯

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

২০