নোয়াখালী প্রতিনিধি:
২৬ জুন ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা পরিচালনায় প্রস্তুতি সভা, সভাপতির দিকনির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

এর আগে তিনি প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

পরে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, শিক্ষার উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি, দরিদ্র তহবিল গঠন এবং বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

আরো পড়ুন...  ভান্ডারিয়ায় সরিষা-গমে বাম্পার ফলন

তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ, আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আবাসিক কোচিং চালু এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘ফিরে আসা’ নামে বিশেষ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভা শেষে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় এবং বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০