আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

খাগড়াছড়ি শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে পানি পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় এক খুচরা ব্যবসায়ী ও একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, বেক্সিমকো ব্র্যান্ডের একটি সিলিন্ডার ক্রয়ের পর একজন গ্রাহক সেটি দ্রুত শেষ হয়ে যাওয়ায় সন্দেহ করেন। পরে যাচাইয়ে সিলিন্ডারের ভেতরে তরল পদার্থ (পানি) পাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানালে প্রশাসন অভিযান চালায়।

অভিযানে সিকদার এন্টারপ্রাইজ নামের একটি খুচরা দোকানকে বৈধ লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জননী ট্রেডার্স নামের একটি ডিলার পয়েন্টকে অন্য প্রতিষ্ঠানের নামে অননুমোদিত ব্যবসা পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঝুট ব্যবসা নিয়ে সাভারে উত্তেজনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০