তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২১ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলা-এর সাগরনাল উচ্চ বিদ্যালয়-এর এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর বাবা।

লিখিত অভিযোগে কলাবাড়ি বাজারের ব্যবসায়ী আব্দুল কাদির জানান, তার মেয়ে নাইদা ইয়াসমিন সাগরনাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২১ মে গণিত ক্লাস চলাকালে এক সহপাঠী তার খাতা দেখে অঙ্ক করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সিরাজুল ইসলাম জসিম তাকে দায়ী করেন। পরে কাঠের স্কেল দিয়ে তার হাতে ও বাহুতে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শিক্ষকের আঘাতে ছাত্রীর হাতে থাকা সৌদি আরব থেকে আনা একটি অ্যাপল ওয়াচের গ্লাস ভেঙে যায়। এছাড়া আঘাতের কারণে কয়েকদিন শারীরিক ব্যথা ও মানসিক আতঙ্কে ভুগতে হয় তাকে। পরে চিকিৎসা ও ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে হয়েছে বলেও দাবি করেন অভিভাবক।

ছাত্রীর বাবা অভিযোগ করেন, ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। বিদ্যালয় পুনরায় খোলার পরও প্রধান শিক্ষক বা অভিযুক্ত শিক্ষক কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি কিংবা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি।

আরো পড়ুন...  হিলিতে হাম-রুবেলা টিকাদান শুরু

অভিযোগপত্রে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, প্রধান শিক্ষকের অবহেলা, অনিয়মিত উপস্থিতি এবং শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালনে শৃঙ্খলার অভাবের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম জসিম বলেন, “বিষয়টি এতটা গুরুতর নয়। ক্লাসে অনেক সময় শিক্ষার্থীদের শাসন করতে হয়। অভিযোগের বিষয়টি জানার পর আমি দুই সহকর্মীকে নিয়ে শিক্ষার্থীর বাড়িতে গিয়েছি এবং প্রয়োজনে ভাঙা ঘড়ির ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিয়েছি।”

অন্যদিকে, মুসফিকীন নূর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

১০

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

১১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

১২

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

১৩

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

১৪

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

১৫

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

১৬

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

১৭

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

১৮

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

১৯

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

২০