আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
২১ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সৌদি আরবে ড্রাইভিং ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন একাধিক ভুক্তভোগী। শনিবার (২০ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ তুলে ধরে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর দশপাইকা গ্রামের বাসিন্দা আজিম খান। এ সময় বিভিন্ন উপজেলার ভুক্তভোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দা আজবর আলী, তার সৌদি প্রবাসী ভাই আছকির আলী, রাজনা বেগম, আছিয়া বেগম এবং ফাহাদ আলী সৌদি আরবে ড্রাইভিং ভিসায় পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন।

ভুক্তভোগীদের দাবি, প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার পরিবর্তে তিন মাস মেয়াদি অন্য একটি ভিসার কপি প্রদান করা হয় এবং মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স ও প্রশিক্ষণের কথা বলে পুরো টাকা আদায় করা হয়। পরে সৌদি আরব পাঠানোর নামে ঢাকায় নিয়ে গিয়ে মানসিকভাবে হয়রানি করা হয় এবং ব্যক্তিগত মালামাল ও নগদ অর্থ রেখে তাদের বের করে দেওয়া হয়।

আরো পড়ুন...  নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

আজিম খান আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর বিভিন্ন জেলা ও উপজেলার আরও ভুক্তভোগী তার সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রায় ২০ জন ভুক্তভোগী একত্রিত হয়ে গত ৮ মার্চ দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান-এর কাছে বিচার প্রার্থনা করেন।

চেয়ারম্যানের কার্যালয় থেকে ১৫ এপ্রিল, ৩ মে এবং ৯ জুন তিন দফা নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় ভুক্তভোগীদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তারা বৈদেশিক কর্মসংস্থান আইনে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে বিশ্বনাথ সি.আর. মামলা নং-২৪৯/২০২৬ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেন, অভিযুক্তদের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি ভুক্তভোগীদের আদালতের শরণাপন্ন হওয়ার জন্য প্রত্যয়নপত্র প্রদান করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

১০

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

১১

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

১২

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

১৩

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

১৪

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

১৫

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১৭

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১৯

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

২০