মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
১৮ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিলিম ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আয়-ব্যয়ের বিভিন্ন খাত উপস্থাপন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার মধ্য দিয়ে সভাটি সম্পন্ন হয়। ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল। তিনি আগামী অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয়, উন্নয়ন খাতের বরাদ্দ, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে ৬০ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা। বিপরীতে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৩ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। ফলে রাজস্ব খাতে ৭ লাখ ৩০ হাজার টাকা উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৬ হাজার ৬০০ টাকা এবং একই পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে। ফলে উন্নয়ন খাতে কোনো উদ্বৃত্ত থাকছে না বলে সভায় জানানো হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সভায় আরও জানানো হয়, আগামী অর্থবছরে ইউনিয়ন পরিষদ এলাকায় নতুন করে কোনো ধরনের কর বা ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে না। পূর্বের করহার বহাল থাকবে। এ ঘোষণায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। অনেকেই বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কর বৃদ্ধি না করার সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক।

বাজেট সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মাধ্যমে ইউনিয়নের প্রকৃত সমস্যা ও জনগণের চাহিদা নির্ধারণ করা সহজ হয়। এ ধরনের উন্মুক্ত সভা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান বলেন, “জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতির লক্ষ্যে এ বাজেট বাস্তবায়ন করা হবে।”

সভায় উপস্থিত ইউপি সদস্যবৃন্দ বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন, যা ভবিষ্যৎ পরিকল্পনায় বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আরো পড়ুন...  ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ শুরু

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ৩ নং ঝিলিম ইউনিয়নের অবকাঠামো, নাগরিক সেবা এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০