আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
১১ মে ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে কাজ করছেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেট অনুমোদনের পর এসব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।

সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল এলাকার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির বলেন, “দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বাসিয়া নদীর সীমানা নির্ধারণ ছাড়াই খনন কার্যক্রম পরিচালনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে প্রশাসন ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নদীর সীমানা নির্ধারণ এবং খনন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দও রয়েছে। পানি কমে গেলে দ্রুত কার্যক্রম শুরু করা হবে এবং যথাযথ রেজুলেশন প্রণয়ন করে নদী অবৈধ দখলমুক্ত করা হবে।

আরো পড়ুন...  রাজধানীর আইডিইবি ভবনে সেনবাগ কল্যাণ সমিতির আয়োজনে মিলনমেলা

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। পরিবেশ ধ্বংসকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নদী, খাল ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।”

বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং যুবদল নেতা রুমেল আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ও বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, এটিএম নূর উদ্দিন, বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

পটিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

১০

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

১১

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

১২

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

১৩

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

১৪

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

১৬

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১৭

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১৯

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

২০