Advertisement
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নববর্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ, চালু হলো ‘কৃষক কার্ড’

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজকদের তথ্যমতে, তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, ‘কৃষক কার্ড’ বিএনপির নির্বাচনি অঙ্গীকারের একটি অংশ। এর আগে দলটির পক্ষ থেকে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগের পরিকল্পনার কথাও জানানো হয়েছিল।

কৃষি খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে (প্রি-পাইলটিং) এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে প্রায় ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত কৃষকদের বছরে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে এ সহায়তার পরিমাণ ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়ন পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেনি।

Facebook Comments Box
আরো পড়ুন...  টাঙ্গাইলে ৮ আসনের ফল ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগপূর্তিতে নতুন দিগন্তে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, উদ্বোধন ই-পেপার

নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোরেলগঞ্জে উৎসবের আমেজে বর্ষবরণ, অংশ নিলেন সব শ্রেণি-পেশার মানুষ

জগন্নাথপুরে বর্ণিল বর্ষবরণ

সেনবাগে বর্ণাঢ্য বৈশাখ উদযাপন

কালিয়াকৈরে বৈশাখী শোভাযাত্রা

হাডুডু খেলায় পহেলা বৈশাখ উদযাপন

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে জাল ও ট্রলার জব্দ

কবি আলী আহমদের পিতার ইন্তেকালে সাংবাদিক ফোরামের শোক

মাথাভাঙ্গায় বর্ষবরণ উৎসব উদযাপন

১০

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

১১

১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

১২

টাঙ্গাইল সফরের পথে চন্দ্রায় তারেক রহমানকে নেতাকর্মীদের অভ্যর্থনা

১৩

গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, বাড়ছে হাম সংক্রমণ

১৫

বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নববর্ষ উদযাপন

১৬

নববর্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ, চালু হলো ‘কৃষক কার্ড’

১৭

গোহালাকান্দাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সালমান রহমান পল্লব

১৮

বরিশালে নববর্ষের বর্ণিল আয়োজন, শোভাযাত্রা-গানে উৎসবমুখর নগরী

১৯

শরণখোলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মাওলানা রফিকুল ইসলাম কবির

২০