স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারের অবসর ভাবনা নিয়ে মুখ খুললেন তাঁর বাবা

_নেইমার

ক্যারিয়ারজুড়ে একের পর এক চোটে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। প্যারিস সাঁ জার্মেই থেকে আল হিলাল, এরপর শৈশবের ক্লাব সান্তোস—কোথাও যেন চোট তাকে পিছু ছাড়েনি। এমনকি সবশেষ গুরুতর হাঁটুর চোটের পর ফুটবল থেকেই অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এসিএল ও মেনিস্কাসে গুরুতর চোট পান নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে মাঠে ফিরলেও আর কখনোই পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। আল হিলালে যোগ দেওয়ার পর একের পর এক ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয় দীর্ঘ সময়। বিশ্বকাপের লক্ষ্যে নিজেকে নতুন করে গড়ার আশায় সান্তোসে ফিরলেও সেখানেও চোট তাকে ছাড়েনি। তবে চোট নিয়েই মাঠে নেমে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করেন নেইমার।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র জানান, মেনিস্কাসের চোটের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তাঁর ছেলে।

নেইমারের বাবার ভাষায়, “আমি বাসায় গিয়ে ওকে জিজ্ঞেস করি—এখন কেমন আছো? তখন নেইমার বলে, ‘আমি আর নিতে পারছি না। অস্ত্রোপচার করাই। বাবা, জানি না এটা কাজ করবে কিনা। অনেক হয়েছে।’”

আরো পড়ুন...  রামপালে জলবায়ু সহনশীল কৃষি চর্চা বিনিময় মেলা অনুষ্ঠিত

তবে হাল ছাড়তে দেননি বাবা। তিনি বলেন, “আমি বলেছিলাম, তুমি যদি অস্ত্রোপচার করাও, আমরা সেরে ওঠার দিকেই মন দেব। তুমি সুস্থ হয়ে উঠবে, আমি তোমার পাশে আছি।”

এই কথাগুলোই নাকি নতুন করে সাহস জোগায় নেইমারকে। পরদিনই অনুশীলনে নেমে বাঁ ও ডান পায়ে শট নিতে শুরু করেন তিনি। এরপর বলেন, “আমার মনে হয়, আমি এটা পারব।” এরপর মাঠে ফিরে গোলও করেন ব্রাজিলিয়ান তারকা।

শেষ পর্যন্ত অস্ত্রোপচার করান নেইমার। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই মাঠে ফেরার আশা করা হচ্ছে তাঁর। সামনে বড় লক্ষ্য—২০২৬ বিশ্বকাপ। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে নিজের জায়গা ফেরানোই এখন নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন নেইমার জুনিয়র—আর এই লড়াইই প্রমাণ করে, তিনি এখনো হার মানেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১০

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১১

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১২

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৩

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৬

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৭

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৮

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

১৯

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

২০