জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে ট্রলিং বোট দুটি তল্লাশি করে ১৪টি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, নিষিদ্ধ জাল ব্যবহার রোধ এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  সীমিত সামর্থ্যে সেবায় অনন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেপথ্যে ডা. শাহিন

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মৎস্যসম্পদ রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

‘তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পানছড়ির ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে ডিসি-এসপি, দ্রুত সংস্কারের তাগিদ

বৃক্ষরোপণ অভিযানে মুখর সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

১০

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

১১

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

১২

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

১৩

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

১৪

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৫

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

১৬

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৭

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১৮

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১৯

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

২০