আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বাস–মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত-১৩

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩
ঘটনাস্থল | ছবি : সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা–মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।

আরো পড়ুন...  নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন এসপি মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণ

দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার, ডিবির অভিযান

ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

মাগুরায় অবৈধ ক্লিনিক মালিক সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রশাসনের নজরদারি দাবি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

রামপালে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজারে মানববন্ধন

সেনবাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৭২ শিক্ষার্থী অনুপস্থিত

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ‘সিলিন্ডার বিস্ফোরণ’ বলে ধামাচাপার চেষ্টা—স্বামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

১০

যশোরে ব্র্যাক একাডেমির বর্ণাঢ্য বৈশাখ উৎসব

১১

বদরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

১২

গলাচিপায় ঘরহারা দুই পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

১৩

সেনবাগে গোল্ডকাপের উদ্বোধন

১৪

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

১৫

খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

১৬

গলাচিপায় জেলেদের খাদ্য সহায়তা

১৭

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

১৮

মোরেলগঞ্জে স্বর্ণালংকার-টাকাসহ স্কুলছাত্রী ‘অপহরণ’ অভিযোগে তোলপাড়

১৯

মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন সভা

২০