মোঃ রোকনুজ্জামান শরীফ, মঠবাড়িয়া প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা সাধারণ পাঠাগার দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ধ্বংসের মুখে পড়েছে। একসময় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই পাঠাগার এখন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পাঠাগার ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, ছাদে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে এবং দেয়ালের রঙ উঠে ইট পর্যন্ত উন্মুক্ত হয়ে গেছে। ভেতরে পানির দাগ স্পষ্ট, যা দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে, মেঝে ভিজে যায় এবং মূল্যবান বইগুলো নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে। পাশের সড়ক উঁচু করে নির্মাণ করায় বৃষ্টির পানি সরাসরি ভবনের ভেতরে প্রবেশ করছে, ফলে ভবনের ভিত্তিও দুর্বল হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানান।

একসময় পাঠাগারটি পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের ভিড়ে সরগরম থাকলেও বর্তমানে সেখানে নেমে এসেছে নীরবতা। পাঠোপযোগী পরিবেশ না থাকায় পাঠকদের আগ্রহও কমে গেছে। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশ অনুপযুক্ত কাজে ব্যবহৃত হচ্ছে, যা প্রতিষ্ঠানের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।

স্থানীয়দের তথ্যমতে, ১৯৮৪ সালের ৮ আগস্ট জাতীয় পার্টির শাসনামলে কবি মুহাম্মদ আবদুল খালেকের উদ্যোগে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। একসময় এটি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। এমনকি মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রাথমিক কার্যক্রমও এখানে পরিচালিত হয়েছে।

আরো পড়ুন...  মঠবাড়িয়া পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দীন বলেন, এই পাঠাগারে বহু গুরুত্বপূর্ণ সভা হয়েছে। এখন এর অবস্থা দেখে খুবই কষ্ট লাগে।

অপর সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী বলেন, “একসময় এখানে বই ও জ্ঞানচর্চার প্রাণ ছিল, এখন ভবনে ঢুকতেও ভয় লাগে।

পাঠাগারের উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন মোল্লা বলেন,  এই পাঠাগারকে পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি।

বর্তমানে পাঠাগারে পর্যাপ্ত বই সংরক্ষণ, আসবাবপত্র ও পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থাও নেই। ফলে এটি কার্যত একটি ঝুঁকিপূর্ণ ও অচল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সচেতন মহলের দাবি, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পাঠাগারটি রক্ষা করা না হলে মঠবাড়িয়ার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও জ্ঞানচর্চার কেন্দ্র চিরতরে হারিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১১

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১২

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৩

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৪

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৫

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

১৬

মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

১৭

রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল বাবা-ছেলের প্রাণ

১৮

ডেঙ্গু ঠেকাতে তেতুলিয়ায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

১৯

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

২০