পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় অবসরপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তাদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) বিকাল ৪টায় পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রামকৃষ্ণ সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া সদ্য অবসরে যাওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও অফিস সহায়ক মো. শাহ আলমের হাতে আনুতোষিক ভাতা বাবদ প্রাপ্য টাকার চেক তুলে দেন পৌর প্রশাসক আকলিমা আক্তার। একই অনুষ্ঠানে সদ্য বদলিকৃত পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ এবং হিসাবরক্ষক মো. মিজানুর রহমানকেও আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা ও চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা রামকৃষ্ণ সাহার দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক আকলিমা আক্তার বলেন, “রামকৃষ্ণ সাহা দীর্ঘদিন পৌরসভার সেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবো।”
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন