মঠবাড়িয়া প্রতিনিধি:
১৬ জুন ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্থানীয় পর্যায়ে বিচারসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক দিনব্যাপী পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার।

কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, গ্রাম আদালত মঠবাড়িয়ার সমন্বয়কারী মো. বেল্লাল হোসাইনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও কম খরচে বিচারসেবা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে সুবিধাবঞ্চিত, অতিদরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। নারী ও পুরুষ উভয়ের জন্য অন্তর্ভুক্তিমূলক বিচারব্যবস্থা গড়ে তুলতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা গেলে স্থানীয় পর্যায়ে অনেক বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে। এজন্য ইউনিয়ন পর্যায়ে নিয়মিত প্রচারণা, প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল-হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর, জনমুখী ও সেবাবান্ধব করতে বিভিন্ন প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”

তিনি জানান, কর্মসূচির আওতায় গ্রাম আদালত বিষয়ে প্রচারপত্র বিতরণ, মাইকিং, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং জনসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০