মোঃ ইয়াছিন ভুঁইয়া, চৌদ্দগ্রাম প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ‘সিলিন্ডার বিস্ফোরণ’ বলে ধামাচাপার চেষ্টা—স্বামী গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ ফাতেমা আক্তার (৩০)–কে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগে তার স্বামী জলিল আহমেদ জাবেদ (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর শুরুতে এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে প্রচার করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন। জাবেদ পেশায় একজন মাইক্রোবাস চালক।

নিহত ফাতেমা আক্তারের ছোট বোন কুলসুমা আক্তার থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, ১১ বছর আগে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের অলি আহমেদের ছেলে জাবেদের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী জাবেদ বিভিন্ন সময়ে ফাতেমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঘটনার দিন ১৩ এপ্রিল সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে তিনি ফাতেমাকে অশালীন ভাষায় গালাগাল করেন। এতে প্রতিবাদ করলে জাবেদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং আগে থেকে মজুদ রাখা পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেন।

অগ্নিদগ্ধ অবস্থায় ফাতেমাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল (রোববার) ভোরে তার মৃত্যু হয়।

আরো পড়ুন...  নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

মামলায় আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্ত জাবেদ বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করতে পরিবারের সদস্যদের জানান যে, এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। তবে পরে তদন্তে হত্যার বিষয়টি সামনে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঢাকার শাহবাগ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়। পরে নিহতের বোন কুলসুমা আক্তার বাদী হয়ে জাবেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আসামি জলিল আহমেদ জাবেদকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার, ডিবির অভিযান

ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

মাগুরায় অবৈধ ক্লিনিক মালিক সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রশাসনের নজরদারি দাবি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

রামপালে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজারে মানববন্ধন

সেনবাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৭২ শিক্ষার্থী অনুপস্থিত

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ‘সিলিন্ডার বিস্ফোরণ’ বলে ধামাচাপার চেষ্টা—স্বামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

যশোরে ব্র্যাক একাডেমির বর্ণাঢ্য বৈশাখ উৎসব

১০

বদরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

১১

গলাচিপায় ঘরহারা দুই পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

১২

সেনবাগে গোল্ডকাপের উদ্বোধন

১৩

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

১৪

খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

১৫

গলাচিপায় জেলেদের খাদ্য সহায়তা

১৬

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

১৭

মোরেলগঞ্জে স্বর্ণালংকার-টাকাসহ স্কুলছাত্রী ‘অপহরণ’ অভিযোগে তোলপাড়

১৮

মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন সভা

১৯

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

২০