রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর
২১ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম থানায় আজকার আলীকে প্রধান করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, অসহায়তার সুযোগ নিয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

রেহেনা বেগম অভিযোগ করেন, ঘটনার দিন সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তিনি ও তার মা আতঙ্কে পড়ে যান। হামলাকারীরা চলে যাওয়ার সময় বাড়ির সামনে থাকা শতাধিক গাছ কেটে ফেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

সরাসরি ঘটনাস্থল পরিদর্শনকালে রেহেনা বেগম ও তার মা জানান, আজকার আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার তারা বাড়িতে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সরকারের কাছে সুরক্ষা দাবি করেছেন।

আরো পড়ুন...  কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

যশোরে ব্র্যাক একাডেমির বর্ণাঢ্য বৈশাখ উৎসব

বদরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

গলাচিপায় ঘরহারা দুই পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

সেনবাগে গোল্ডকাপের উদ্বোধন

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

গলাচিপায় জেলেদের খাদ্য সহায়তা

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

১০

মোরেলগঞ্জে শিক্ষার্থী অপহরণের অভিযোগ

১১

মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন সভা

১২

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

১৩

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

১৪

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

১৫

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

১৬

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

১৭

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

১৮

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

১৯

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০