মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ঘোষিত খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ও শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা জামায়াতের নিজস্ব কচুয়া কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা নায়েবে আমির এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল আওয়াল সবুর।

উপজেলা জামায়াতের সেক্রেটারি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রীকোল ইউনিয়ন আমির মাওলানা আমিরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আমির মাওলানা ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন সেক্রেটারি আক্তার হোসেনসহ উভয় ইউনিয়নের ওয়ার্ড টিমের নেতাকর্মীরা।

সভায় বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনদুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরে আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।

আরো পড়ুন...  ঝিকরগাছায় জামায়াতের ১০ নারী কর্মীর ওপর যুবদলের হামলার অভিযোগ

তারা বলেন, জনগণের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং চলমান সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১০

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১১

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৩

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

১৫

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৬

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

১৮

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

১৯

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

২০