আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
১৮ জুন ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

পার্বত্য অঞ্চলে শিক্ষা, শান্তি ও সম্প্রীতি জোরদারে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোনের উদ্যোগে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।

এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের সহায়তায় লোগাং জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বলেন, “পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এই উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”

আরো পড়ুন...  রাজশাহীতে ৩০ কাঠবাদাম গাছ কাটা

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১০

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১১

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৩

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৪

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৫

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৬

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৭

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৮

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০