তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য বাজেটে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে নির্বাচনের সময়সূচি ও নির্বাচন অনুষ্ঠানের ক্রম নির্ধারণ করবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করা।

শ্রীমঙ্গল পৌরসভা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। তিনি পৌরসভার ময়লার ভাগাড়, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।

শ্রীমঙ্গলের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানে শহরের বাইরে সরকারি জায়গায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানান মীর শাহে আলম। সেখানে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবি তুলে ধরলেন শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস উপাচার্যের

এ বিষয়ে পরামর্শ দিতে আগামী ১৫ দিনের মধ্যে ইংল্যান্ড থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রণালয়ের একজন বিশেষজ্ঞকে শ্রীমঙ্গলে পাঠানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাস পর এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পর্যালোচনা করে দেখা হবে, কোন প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

১০

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

১১

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

১২

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১৩

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

১৪

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

১৫

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১৮

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৯

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

২০