আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
১৩ অগাস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে অ্যাডভেঞ্চারের নতুন স্বাদ যোগ হয়েছে খাগড়াছড়িতে। পর্যটকদের ভ্রমণ আরও আনন্দময় ও রোমাঞ্চকর করতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জিপ লাইন, জায়ান্ট সুইং ও শিশুদের জন্য বিশেষ কিডস জোন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে নতুন এসব বিনোদন সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে হবে। পর্যটকদের জন্য নতুন নতুন আকর্ষণ তৈরি করা গেলে খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। নতুন সংযোজিত জিপ লাইন ও জায়ান্ট সুইং পর্যটকদের বাড়তি রোমাঞ্চের সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, পরিবার নিয়ে ভ্রমণে আসা পর্যটকদের কথা বিবেচনা করে শিশুদের জন্য কিডস জোন চালু করা হয়েছে। ফলে একই স্থানে শিশু, তরুণ ও বড়দের বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় হর্টিকালচার পার্কটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

আরো পড়ুন...  প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে শিক্ষা অংশীজনদের মতবিনিময় সভা

পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, পাহাড়, ঝরনা, বন ও মেঘের অপরূপ সৌন্দর্যের কারণে খাগড়াছড়ি দীর্ঘদিন ধরেই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ওপর নির্ভর না করে আধুনিক ও বৈচিত্র্যময় বিনোদন সুবিধা যুক্ত করা গেলে পর্যটকদের অবস্থানের সময় বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যটন অর্থনীতিও আরও গতিশীল হবে।

বিশেষ করে তরুণদের মধ্যে অ্যাডভেঞ্চারভিত্তিক পর্যটনের আগ্রহ বাড়ছে। এ কারণে জিপ লাইন ও জায়ান্ট সুইং নতুন প্রজন্মের পর্যটকদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে কিডস জোন চালু হওয়ায় শিশুদের নিয়ে পরিবারসহ ভ্রমণকারীদের কাছেও পার্কটির আকর্ষণ বাড়বে।

নতুন এসব বিনোদন সুবিধা চালুর মধ্য দিয়ে খাগড়াছড়ির পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে অ্যাডভেঞ্চারের সমন্বয় ঘটিয়ে হর্টিকালচার পার্কটি স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য নতুন বিনোদনকেন্দ্র হিসেবে আরও জনপ্রিয় হয়ে উঠবে—এমন প্রত্যাশা তাদের।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াছ মেহেদী, নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১১

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১২

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১৪

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১৫

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৬

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৮

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৯

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

২০