ফাইদুল ইসলাম ঠাকুরগঁাও প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একদিনব্যাপী এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।

মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫টি ফল প্রদর্শন করা হয়, যা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিতে বিভিন্ন স্টলে ফল প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক ও সুধীজন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “দেশীয় ফল পুষ্টিগুণে ভরপুর। সুস্থ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য সবাইকে নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

আরো পড়ুন...  একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান: চৌদ্দগ্রামে ডা. তাহের

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, “দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহ প্রদান এবং পুষ্টি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ফল মেলার আয়োজন করা হয়েছে।”

মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং প্রদর্শিত ফলের বিভিন্ন জাত ও পুষ্টিগুণ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। ফল চাষ সম্প্রসারণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

১০

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

১১

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

১২

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

১৩

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

১৪

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

১৫

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

১৭

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

১৮

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

১৯

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

২০