বাগেরহাটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এসবিএসি (SBAC) ব্যাংক পিএলসি’র আয়োজনে শনিবার (১৯ এপ্রিল ২০২৬) বেলা ১০টায় বাগেরহাটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের পরিচালক (পরিদর্শন) এস.এম. কামালুজ্জামান কামাল।
স্বাগত বক্তব্য দেন এসবিএসি ব্যাংকের খুলনা জোনের জোনাল প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউল লতিফ।

কর্মশালায় নারী উদ্যোক্তাদের ঋণ গ্রহণের প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং জেন্ডার সংবেদনশীল ব্যাংকিং সেবা বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজুল হক। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ও অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা নিয়ে বক্তব্য দেন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নান।
দিনব্যাপী এ কর্মশালায় এসবিএসি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, নারী উদ্যোক্তা ডেস্কের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
শেষে অংশগ্রহণকারীরা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মশালার সমাপনী বক্তব্য দেন জোনাল প্রধান জিয়াউল লতিফ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. শফিউল আজম।
মন্তব্য করুন