শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬ জুন মঙ্গলবার বেলা ১০ টায় ডরপ অফিসের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সাথে এলাকায় বিদ্যমান সমস্যাগুলো নিয়ে মা সংসদ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মা সংসদের স্পিকার শৈব্য ডাকুয়ার পরিচালনায় সভায় ডেপুটি স্পিকার শেফালী আক্তার রাখি, মমতাজ বেগমসহ উপস্থিত সকল ভোকাল সদস্যরা জলবায়ূ পরিবর্তনের প্রভাবে এলাকায় বিদ্যমান সমস্যাগুলো বিশেষ করে সুপেয় পানির সংকট,স্যানিটেশন, জলাবদ্ধতা নিরসন,খাসপুকুর পুরুদ্ধার,সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সংখ্যা আরো বৃদ্ধি করন,নদী ভাঙ্গন প্রতিরোধে উপযোগী ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,নাগরিক সেবার তথ্য,জলবায়ুর প্রভাবে ক্ষয়ক্ষতি এবং জীবন ব্যবস্থার বাধার দিকগুলোসহ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। যাতে করে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের কার্যকরি ব্যবস্থা গ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সভায় উল্লেখিত বিষয়গুলো নিয়ে মা সংসদের সকল প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিয় করেন এবং তিনি বলেন, মা সংসদের প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য নতুন অর্থবছরের বরাদ্দ হতে কাজগুলি পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে, এবং সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা গুলো রয়েছে সেগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরো পড়ুন...  ভেড়ামারা মহিলা কলেজে শিক্ষকদের প্রতিবাদ

আলোচনা সভায় মা সংসদ একটি সুপারিশ পত্র ফাইল প্রদান করেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে মা সংসদের উপদেষ্টা হিসাবে থাকার জন্য প্রস্তাব করেন।উপজেলা নির্বাহী অফিসার তাদের এই প্রস্তাবে সম্মত্তি প্রদান করে তিনি বলেন, যতদিন এই উপজেলায় আছি ততদিন আমিও মা সংসদের পাশে থাকবো। মা সংসদ যাতে করে সফল ভাবে সামনে এগিয়ে যেতে পারে সে বিষয়ে কিছু দিকনির্দেশনা দেন,এবং এলাকার ও সমাজ উন্নয়ন মূলক কর্যক্রমের মতো মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য মা সংসদকে উৎসাহিত করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাশেষে উপজেলা নির্বাহী অফিসার- এই অঞ্চলের পানি সংকট নিরসনের লক্ষ্যে স্থানীয় প্ল্যাটফর্ম গুলোকে সাথে নিয়ে ও বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে নিরাপদ পানি নিশ্চিত কার্যক্রম বাস্তবায়নের জন্য বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডরপ) এর বিশেষ ভাবে প্রশংসা করে বলেন, ডরপ যে কাজগুলো বাস্তবায়ন করছে সে সকল কার্যক্রম এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও যুগ-উপযোগী,এই অঞ্চলে সবচেয়ে বড় সংকট হচ্ছে নিরাপদ পানির,আর সেই সংকট নিরসনের কাজটিই ডরপ বাস্তবায়ন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

১০

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

১১

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

১২

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

১৩

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১৪

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১৫

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১৬

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৭

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৮

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৯

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০