ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার ঋণের টাকা পরিশোধে বাধা ও বড় ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ

জামালপুরের ইসলামপুরে রুপালী ব্যাংকের ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে পৈতৃক জমি বিক্রি করতে চাওয়ায় বৃদ্ধ পিতা ও বড় ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গত ১৫ এপ্রিল রাতে পৌরশহরের টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছোট ভাই ফয়েজ উদ্দিন ওরফে জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের পিতা মো. ওয়াদুদ দীর্ঘদিন ধরে রুপালী ব্যাংকের ঋণের জালে জর্জরিত। সেই ঋণের টাকা পরিশোধের লক্ষ্যে তিনি তার পৈতৃক জমি বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু ছোট ভাই ফয়েজ উদ্দিন শুরু থেকেই এই সিদ্ধান্তে বাধা প্রদান করে আসছিলেন এবং পরিবারের সঙ্গে বিবাদে লিপ্ত হন।

​অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে ফয়েজ উদ্দিন ভাড়াটে লোকবল নিয়ে জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। এসময় বাড়িতে থাকা বৃদ্ধ বাবা ও জাহাঙ্গীর আলমের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের চেষ্টা চালান তারা। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফয়েজ উদ্দিন প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরো পড়ুন...  ১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

​ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, “বাবার ব্যাংকের ঋণ পরিশোধ করতে চাওয়াটাই এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফয়েজ উদ্দিন শুধু বাড়িতেই হামলা চালায়নি, সে মুঠোফোনের মাধ্যমে আমাকে, ব্যাংকের ম্যানেজার এবং আমার বড় বোনকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেছে।

​তিনি আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহলের প্ররোচনায় ফয়েজ উদ্দিন ও চাচাতো বোন লাবনী আক্তার মিলে তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ে জীবন বাঁচাতে দক্ষ জনবল তৈরি করছে আলীকদম সেনাবাহিনী

মঠবাড়িয়ায় প্রশাসনের অভিযানে ধরা পড়ল একের পর এক ভুয়া ডাক্তার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

বাবার ঋণের টাকা পরিশোধে বাধা ও বড় ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ

সিলেটে আইনি সেবায় নিয়োজিত নাসিরনগরের সন্তান অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি

ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

১০

শ্রীপুর থানায় সচেতনতা সভা: মাদক-সন্ত্রাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

নকল সিগারেট জব্দ, ভোলায় কোস্টগার্ডের অভিযান

১২

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে দাখিল পরীক্ষার্থীদের বিদায়

১৩

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৪

মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

কিশোরগঞ্জে জাসাসের মিলনমেলা, নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

১৬

হজের গুরুত্ব ও ফজিলত

১৭

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

১৮

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

১৯

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

২০