কক্সবাজার প্রতিনিধি:
২১ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজেএসএস কক্সবাজার জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার (বিজেএসএস) কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে আগামী দুই বছরের জন্য, ২০২৬ সালের ১৯ মে থেকে ২০২৭ সালের ১৯ মে পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরোজ সরওয়ার এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জামাল উদ্দীনকে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পেশাদার সাংবাদিক মোঃ জহির আলম বাপ্পী।

কেন্দ্রীয় অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা একটি পেশাদার, স্বাধীন, কল্যাণমুখী ও সেবামূলক সাংবাদিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি দেশব্যাপী অপসাংবাদিকতা প্রতিরোধ, মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কক্সবাজার জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নতুন কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  কক্সবাজারের ৪ আসনেই এগিয়ে বিএনপি

নতুন কমিটির মাধ্যমে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এছাড়া অনুমোদনপত্রের অনুলিপি প্রশাসনিক ও আইনগত সহায়তার জন্য কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ও ডিবি কার্যালয় থেকে পত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সাংবাদিক মহল মনে করছেন, নতুন এই কমিটি কক্সবাজার জেলায় সাংবাদিকদের মধ্যে পেশাগত সমন্বয় বৃদ্ধি করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একইসাথে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং জেলার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০