মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরণখোলা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশেষ চাহিদাসম্পন্নদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার, সুযোগ-সুবিধা ও সংগঠিত কার্যক্রম জোরদারে এক দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে উত্তরণ এক্সেস প্রকল্প, সহযোগিতায় ছিল Helvetas Swiss Intercooperation Bangladesh।

সভায় সভাপতিত্ব করেন ওপিডি’র সভাপতি মো. জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জন নিকোলাস, অ্যাডভোকেসি, মাইগ্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং অফিসার। এছাড়া উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, অনিত কুমার দাস এবং কমল কুমার চক্রবর্তী, সিডিও, উত্তরণ এক্সেস প্রকল্প।

সভায় স্থানীয় পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিদ্যমান সুবিধা, প্রাপ্তি ও বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সরকারি ভাতা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় আরও উঠে আসে, অনেক সময় তথ্যের অভাব ও সমন্বয়হীনতার কারণে প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি ক্ষুদ্র কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, যার মাধ্যমে তাদের অধিকার আদায়, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদার করা সম্ভব হবে।

আরো পড়ুন...  শরণখোলার সোনাতলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত-১৯

বক্তারা বলেন, সংগঠিত ও সচেতন হলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজের মূল ধারায় আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভাটি সঞ্চালনা করেন কমল চক্রবর্তী, সিডিও, শরণখোলা এবং অনিত কুমার দাস, সিডিও, শরণখোলা, উত্তরণ এক্সেস প্রকল্প।

উল্লেখ্য, উত্তরণ এক্সেস প্রকল্পের মাধ্যমে শরণখোলা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, অধিকার সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হবে এবং উপকারভোগীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

১০

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

১২

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

১৩

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

১৪

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

১৫

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

১৭

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

১৮

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

১৯

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

২০