আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
১২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামে সৌদি আরবপ্রবাসী ও সমাজসেবক আব্দুল করিম বাবুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৪৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহিদ (বড় হুজুর) দোয়া পরিচালনা করেন। পরে তার সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড পিএমসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম মিয়া।

ইসবপুর গ্রামের তরুণ সংগঠক রাহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলী।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠক মো. ওয়ারিছ আলী ও আফতাবুর রহমান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় ফারিয়া আক্তার সামিয়া, ফাহিম আহমদ কাওছার ও নাঈমা জান্নাত।

বক্তারা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণের মতো উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনায় উৎসাহ বাড়বে।

আরো পড়ুন...  বাউফলে রাজনৈতিক ভোলবদলে বিতর্ক

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

হেরোইনসহ গ্রেপ্তার ১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

১০

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

১১

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১২

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১৩

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৪

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১৫

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৭

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

১৮

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

১৯

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

২০