আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলার কৃষিতে বিপ্লব ঘটাবে ৭৩ খালের পুনঃখনন: কয়েকগুণ উৎপাদন বাড়ার সম্ভাবনা

ভোলার সদর উপজেলায় কৃষি খাতের আমূল পরিবর্তন এবং সেচ সংকট দূর করতে ৭৩টি খাল পুনঃখনন ও সংস্কারের প্রস্তাব দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এসব খাল সচল হলে ফসলের উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে বিশাল একটি এলাকা।

উপজেলা কৃষি বিভাগ ভোলা পৌরসভাসহ রাজাপুর, ইলিশা, পশ্চিম ইলিশা, বাপ্তা, ধনিয়া, শিবপুর, আলীনগর, চরসামাইয়া ও ভেলুমিয়াসহ পার্শ্ববর্তী চরাঞ্চলের খালগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে। এই প্রস্তাবিত প্রকল্পের আওতায় মোট ১৩ হাজার ৮৫০ মিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে খালগুলোকে গুরুত্বের ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২০টি খালকে ‘অতি জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দ্রুত খনন কাজ শুরু না করলে কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এছাড়াও ৩৯টি খালকে ‘জরুরি’ এবং ১৪টি খালকে ‘কম জরুরি’ তালিকায় রাখা হয়েছে।

উল্লেখযোগ্য অতি জরুরি খালগুলো হলো: পৌর বাপ্তা মৌজার আবহাওয়া অফিস রোড সংলগ্ন খাল, ভোলা পৌর খাল, শাহামাদারের তেরো বোয়ালিয়া খাল, কানাইনগরের আন্দির ও শুক্কুর মোল্লা খাল, আলীনগরের মাদ্রাসা বাজার খাল এবং চর চন্দ্র প্রসাদের গোয়ালিয়া খালসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, দীর্ঘদিন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বোরো ও আমন মৌসুমে কৃষকদের তীব্র সেচ সংকটে পড়তে হয়। প্রস্তাবিত এই খালগুলো খনন করা হলে বৃহৎ এলাকা সেচ সুবিধার আওতায় আসবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা কমে বসতভিটা ও গ্রামীণ অবকাঠামো রক্ষা পাবে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে সেচ কাজে খরচ অনেক বেড়ে গেছে। সময়মতো এই উদ্যোগ বাস্তবায়ন হলে কৃষিকাজে আধুনিকায়ন ঘটবে এবং উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে কমবে।

যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে এসব খাল সংস্কার ও পুনঃখননের কাজ শুরু করবেন বলে আশা প্রকাশ করছে উপজেলা কৃষি বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পটিয়া প্রেস ক্লাবের বিবৃতি

তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

কুরুকপাতায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২৭৬ জন

মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

১২

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৩

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

১৪

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

১৫

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

১৬

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

১৯

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

২০