শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ২৭ জুন শনিবার বেলা ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আয়োজনে এবং এফসিডিও (FCDO)-এর সহোযোগিতায় মুক্তিযোদ্ধা অফিস সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা রুহুল আমিন ফকির বক্তব্যে বলেন, “শান্তি ও সম্প্রীতি রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়,এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সংলাপের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

সভায় সঞ্চালকের বক্তব্যে ফারুক হোসেন সামাদ বলেন,পিস ফ্যাসিলিটেটর গ্রুপের মূল শক্তি হলো সকল শ্রেণি-পেশা ও মতের মানুষের অংশগ্রহণ। সমাজে বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর এম. কে. আজিজ,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার,পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হান,থানা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপি,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রেজা, ইমাম মনিরুজ্জামান হাওলাদার, পুরোহিত গবিন্দ কুমার চক্রবর্তী, সাংবাদিক শেফালী আক্তার রাখিসহ বিভিন্ন রাজনৈতিক,ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আরো পড়ুন...  নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

আলোচনা সভায় বক্তারা মোরেলগঞ্জ উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে দল-মত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত শান্তি বিষয়ক কার্যক্রম, আন্তঃধর্মীয় সংলাপ এবং জনসচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি সহনশীল,অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পিএফজি-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো.রেজবিউল কবির। তিনি প্রকল্পের চলমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজি সদস্যদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১০

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

১১

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১৪

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১৫

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১৬

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

২০